রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

ইবিতে ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩৭:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ৮৩৫ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্যাদি সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থী এবং বহিরাগত মেহমানদের কাছে চিত্র তুলে ধরতে ‘ডিজিটাল ডিসপ্লে’ উদ্বোধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে অতিথি বা পরিদর্শকদের অজানাকে জানতে সহজ করে তুলবে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে প্রশাসন ভবনের নিচ তলায় প্রবেশমুখে এ ডিসপ্লে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রমূখ।

এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, মূলত এখানে ক্যাম্পাসের বিভিন্ন বিল্ডিং, আবাসিক হল, একাডেমিক কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনার শর্ট ভিডিও থাকবে। যেখানে ক্যাম্পাস সম্পর্কে সমস্ত তথ্য থাকবে। একজন বাহিরের অতিথি আসলে যেন সহজেই ক্যাম্পাস সম্পর্কে ধারণা নিতে পারে। নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ডাইনামিক ব্যক্তি। যার হাত ধরেই উন্নত মানের আধুনিকীকরণের এটিই প্রথম ধাপ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বর্তমান আধুনিক যুগ, এই যুগে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করতে হলে আমাদের আধুনিক ক্ষেত্রটার প্রতি গুরুত্ব দিতে হবে। আমাদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানি না বা বিশ্ববিদ্যালয়ে মাঝেমধ্যে যে বুলেটিং গুলো বের হয় সেগুলোও পড়ি না। তাদের সুবিধা সহ বহিরাগত ভিজিটরদের জন্য বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করার সুযোগ হয়েছে।

কিভাবে ডিজিটালাইজেশনের দিকে বিশ্ববিদ্যালয়টাকে নিয়ে যাওয়া যায় সেই ভাবনা নিয়েই সবার সাথে এগিয়ে যাব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

ইবিতে ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন

আপডেট সময় : ০৯:৩৭:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪