রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

চুয়াডাঙ্গায় নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অপরাধে জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৩:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ৭৭০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে অননুমোদিত ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অপরাধে এক দোকানীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জীবননগর হাসাদহ সড়কের নিশান ট্রেডার্সের মালিক মতিয়ার রহমানকে এ জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, সোমবার দুপুরে জীবননগরের নিশান ট্রেডার্সে অভিযান পরিচালনাকালে সেখানে অননুমোদিত, নিম্নমানের, নকল-ভেজাল শিশুখাদ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ-মূল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য, চিপস ও বিভিন্ন খাবারের প্যাকেটে প্লাস্টিকের খেলনা যুক্ত অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া অনুমোদন বিহীনভাবে বিভিন্ন নিম্নমানের শিশুখাদ্য তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মতিয়ার রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১ ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দ করা মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

চুয়াডাঙ্গায় নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অপরাধে জরিমানা

আপডেট সময় : ০৬:১৩:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪