রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

জামিনে মুক্ত ঝিনাইদহে আওয়ামী লীগের সাবেক ২ এমপি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৭:২৫ অপরাহ্ণ, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ৭৭০ বার পড়া হয়েছে

ঝিনাইদহে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার ও তাহজীব আলম সিদ্দিকীকে জামিন দিয়েছে আদালত।

রোববার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এমরান চৌধুরী আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর বিকাল সাড়ে ৫টার দিকে সাবেক দুই এমপি কারামুক্ত হন।

তাদের জামিন পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুজ্জামান তুহিন।

গত ২৬ সেপ্টেম্বর নাশকতা মামলার আসামি ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দারকে শহরের আরাপপুরের বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

অপরদিকে গত ৭ নভেম্বর ঢাকার নবীনগর থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলমকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে ঝিনাইদহ জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সালাম হত্যা মামলা ও বিএনপি নেতার বাড়ি ও অফিস পোড়ানো দুটি মামলা রয়েছে। এ মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

জামিনে মুক্ত ঝিনাইদহে আওয়ামী লীগের সাবেক ২ এমপি

আপডেট সময় : ০৮:৪৭:২৫ অপরাহ্ণ, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪