রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

চুয়াডাঙ্গায় নকল নবিশদের আমরণ অনশন, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩০:৩৪ অপরাহ্ণ, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ৭৮০ বার পড়া হয়েছে

জুনিয়র রিপোর্টার:

চাকরি জাতীয়করণের দাবিতে ৫১৬টি সাব রেজিষ্ট্রি অফিসের সকল কর্মরত নকল নবিশদের আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

এ কর্মসূচির আওতায় আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে জেলা ও সদর রেজিস্টার অফিসের নকল নবিশরা আমরণ অনশন কর্মসূচি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। চলমান কর্মসূচিতে রয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশবৃন্দ উপস্থিত রয়েছেন।

সারা দেশের ন্যায় বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন চুয়াডাঙ্গা সদর শাখার আয়োজনে একদফা দাবিতে এ কর্মবিরতি পালন অব্যাহত রেখেছে। ফলে বেকায়দায় পড়েছে সেবা নিতে আসা শত শত সেবা গ্রহীতা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন করে আসছি। তারই অংশ হিসেবে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি রোববার থেকে শুরুর কথা জানান তারা। বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদ এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

আন্দোলনরত নেতৃবৃন্দ জানান, আমাদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক পলাশ উদ্দিনসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

চুয়াডাঙ্গায় নকল নবিশদের আমরণ অনশন, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

আপডেট সময় : ০৭:৩০:৩৪ অপরাহ্ণ, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪