সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৫৫:৪৩ অপরাহ্ণ, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • ৮২৯ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন:

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৬৩) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২১শে নভেম্বর ২০২৪) রাত পৌনে ১০টার দিকে জীবননগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জীবননগর পৌরশহরের শাপলাকলি পাড়ার মৃত সিরাজুল মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ই অক্টোবর জীবননগর উপজেলার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে ১২২ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে জীবননগর থানায় হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

প্রাথমিক তদন্তে উক্ত মামলার ঘটনার সাথে রফিকুল ইসলামের সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম গ্রেফতার

আপডেট সময় : ০১:৫৫:৪৩ অপরাহ্ণ, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪