রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

দামুড়হুদায় ৮০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আশরাফুল আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫৮:৪২ অপরাহ্ণ, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ৭৬৩ বার পড়া হয়েছে

জুনিয়র স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাই মদসহ আশরাফুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।

সোমবার দামুড়হুদা থানার লোকনাথপুর গ্রামের পুর্ব পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আশরাফুল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা থানার পরানপুর গ্রামের স্কুল পাড়ার মৃত আলী কদরের ছেলে।

সোমবার দুপুর ২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমানের তত্বাবধানে এস আই (নি:) মুহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা থানাধীন লোকনাথপুর গ্রামের পুর্ব পাড়ায় অভিযান পরিচালিত করেন। এ সময় আলোচিত মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম কে লোকনাথ পুরের শাকিলের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।

দামুড়হুদা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ জানান, মাদকসহ আশরাফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। দামুড়হুদা থানায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

দামুড়হুদায় ৮০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আশরাফুল আটক

আপডেট সময় : ০৫:৫৮:৪২ অপরাহ্ণ, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪