রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

বঙ্গজ বিস্কুট কারখানার ব্যবস্থাপককে জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৫:৫২ অপরাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ৭৭৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ও বাংলাদেশ সেনাবাহিনী এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সার্বিক সহযোগীতায় সদর উপজেলার দৌলাতদিয়াড়ে বঙ্গজ বিস্কুট কারখানায় তদারকিতে নানান অসংগতি ধরা পড়ায় ওই কারখানার ব্যবস্থাপককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এ তদারকি চলে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, মেসার্স বঙ্গজ লিমিটেড বিস্কুট কারখানায় খাদ্যপণ্য তৈরী প্রতিষ্ঠান তদারকি করা হয়।

প্রতিষ্ঠানটিকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরী করতে দেখা যায়। বিভিন্ন বিস্কুট, পাউরুটি তৈরী করে রাখা হচ্ছে অস্বাস্থ্যকর লেখা কাগজের, ছাপা কাগজ, কার্টুন ও অস্বাস্থ্যকর মেঝেতে। কর্মচারীদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছেনা। অপরিচ্ছন্ন ও নোঙরা বস্তায় রাখা হয়েছে বিস্কুট তৈরীর কাঁচামাল। পুরাতন ও নোঙরা পাউরুটি ও ভাঙ্গা বিস্কুট পানিতে ভিজিয়ে পুনরায় মেশানো হচ্ছে নতুন খাবারে। খাবারে বিভিন্ন প্রকার কেমিক্যাল মেশানো হলেও নাই কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রীধারী কেমিস্ট। এছাড়াও বিভিন্ন প্রকার অনিয়ম পরিলক্ষিত হয়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফজলুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ (৫৫) ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় পুনরায় তাদের স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরী করার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। তদারকিতে সহযোগীতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, ক্যাব চুয়াডাঙ্গা, ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম ও জেষ্ঠ্য ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে সেনা সদস্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

বঙ্গজ বিস্কুট কারখানার ব্যবস্থাপককে জরিমানা

আপডেট সময় : ০৮:২৫:৫২ অপরাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪