রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ঝিনাইদহে পুকুরে ছাত্রের মরদেহ, পরিবারের দাবি হত্যা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৯:১৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ৮১৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সদরে পুকুর থেকে ৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শিকারপুর গ্রামের একটি পুকুর থেকে সাফওয়ান নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

সাফওয়ানের পরিবারের অভিযোগ, তাকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহান নামের এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ।

সাফওয়ানের স্বজনেরা জানায়, শহরের শিকারপুরের ফাতেমা-মিজান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পড়ত শিশু সাফওয়ান। একই মাদ্রাসায় পড়ত ১৬ বছর বয়সী কিশোর সোহানও। সাফওয়ান ও সোহানকে দুপুরের পর থেকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় মাদ্রাসা থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি পুকুরে সাফওয়ানকে ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শিশু সাফওয়ানের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে সোহান নামের এক কিশোরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ঝিনাইদহে পুকুরে ছাত্রের মরদেহ, পরিবারের দাবি হত্যা

আপডেট সময় : ০৮:১৯:১৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪