রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

জীবননগরের সীমান্ত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মিল্টন মোল্লা গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৮:০৭ অপরাহ্ণ, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ৮২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ইশাবুল ইসলাম ওরফে মিল্টন মোল্লা (৪৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
রবিবার (১০ই নভেম্বর) দুপুরে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে। জীবননগর থানা পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে গত ১৮ই অক্টোবর চুয়াডাঙ্গা ২ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আলী আজগার টগরসহ ১২২ জনের নামে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলার ৭নং এজাহারনামীয় আসামি হলেন ইশাবুল ইসলাম ওরফে মিল্টন মোল্লা। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের সহযোগিতায় রবিবার দুপুরে মহেশপুর থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার আসামিকে সোমবার সকালে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

জীবননগরের সীমান্ত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মিল্টন মোল্লা গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫৮:০৭ অপরাহ্ণ, রবিবার, ১০ নভেম্বর ২০২৪