রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

কালীগঞ্জে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৪:২৬ অপরাহ্ণ, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ৮১৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কোলা বাজারের তিন রাস্তার মোড়ে বসে থাকার সময় তার ওপর এই হামলা চালানো হয়। আহত গোলাম সরোয়ার মোল্লা উপজেলার পারিয়াট গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গোলাম সরোয়ার মোল্লা কোলা বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন যুবক অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে যশোরে স্থানান্তর করা হয়।

ঘটনাস্থলে থাকা এক দোকানদার জানান, হামলাকারীরা পাশের জামাল ইউনিয়নের নজরুল মোল্লার সমর্থক এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। হামলাকারীদের মধ্যে মোস্তাক, পান্নু, হারুন, কামরুল ও মাসুদ ছিলেন বলে জানা গেছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা জানান, গোলাম সরোয়ার মোল্লার মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হামলা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

কালীগঞ্জে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৫:০৪:২৬ অপরাহ্ণ, শনিবার, ৯ নভেম্বর ২০২৪