রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৯:২৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৮০০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এই তথ্য নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর সম্প্রতি মামলা করা হয়েছে। ওই মামলার অন্যতম আসামি সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী।

এসময় তিনি আরও বলেন, ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীকে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানার মামলায় সাভারের নবীনগর এলাকা থেকে রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৪।

শুক্রবার তাকে ঝিনাইদহ আদালতে আনা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর গত ২৭ আগস্ট একটি মামলা হয়। মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি শফিকুল ইসলাম অপু, সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়েছে। নিহত ব্যক্তির শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।

ঝিনাইদহ-২ আসন (সদরের আংশিক ও হরিণাকুণ্ডু উপজেলা) থেকে তাহজীব আলম সিদ্দিকী ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মার্কার প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

তার বাবা প্রয়াত নূরে আলম সিদ্দিকী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন। তাহজীব আলম সিদ্দিকীর বাবা নূরে আলম সিদ্দিকী বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন।

সাবেক এই এমপি ডোরিন পাওয়ার লিমিটেডের মালিক, যেটিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ‘মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড’ নামে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিপত্র দেওয়া হয় তাকে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ধলেশ্বরী নদীর প্রবাহ বিঘ্নিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৯:২৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪