রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

দর্শনার আল্লাহর দান হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১২:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ৭৭৮ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন:

চুয়াডাঙ্গার দর্শনায় আল্লাহর দান হোটেলে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা টাস্কফোর্স কমিটি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সজল আহম্মেদ জানান, দর্শনার মেসার্স আল্লাহর দান হোটেল কর্তৃপক্ষকে পূর্বে বারবার সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াজাতকরণ, ফ্রিজে বাসি পচা দই সংরক্ষণ, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত দই তৈরি, দইয়ের মেয়াদ, মুল্য, ওজন ইত্যাদি না লেখা এবং যথাযথভাবে মূল্যতালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া দই মিষ্টির মধ্যে পোকা, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক খন্দকার জহুরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে বাজারে ডিম, মুদিদোকান, মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও দর্শনা পৌরসভা। আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনীর একটি টিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

দর্শনার আল্লাহর দান হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:১২:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪