সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

চুয়াডাঙ্গায় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বয়কট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৯:৪৩ অপরাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ৮০০ বার পড়া হয়েছে

দেশ বিরোধী চক্রান্ত, ভারতীয় পরিকল্পনা বাস্তবায়ন ও শেখ হাসিনাকে ক্ষমতায় টিকয়ে রাখতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেন সাংবাদিক ইলিয়াছ হোসাইন। ইউটিউব চ্যানেলে সাংবাদিক ইলিয়াছ হোসাইনের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর চুয়াডাঙ্গার জীবননগরে প্রথম আলো ও ডেইলি স্টার বয়কটের ডাক দিয়েছে সাধারণ মানুষ।

রবিবার বিকেলে জীবননগর হাসপাতাল গেট সংলগ্ন আখ সেন্টারের সামনে পত্রিকা দুটো পুড়িয়ে সকল পাঠকদের তা বয়কটের আহ্বান জানান বিক্ষুদ্ধ ছাত্র জনতা।

এ সময় তারা বলেন, প্রথম আলো আর ডেইলি স্টার দীর্ঘদিন দিন ধরে আওয়ামী লীগ ও ভারতের এজেন্ট হিসেবে কাজ করে আসছে।

বিক্ষুদ্ধ ছাত্র জনতা জানান, দেশে জুলাই-আগস্টের যে বিপ্লব হয়েছে তা মেনে নিতে পারেনি ডেইলি স্টার ও প্রথম আলো। তারা এখনো নেতিবাচক খবর প্রচার করে আবারও আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছেন। তাদের মতে, ওয়ান ইলেভেনের মূল কারিগর ছিলো ডেইলি স্টার-প্রথম আলো। তাই এখনি পত্রিকা দুটো বয়কটের সঠিক সময়।

বিক্ষুদ্ধ ছাত্র জনতার অভিযোগ, পত্রিকা দুটো চরমভাবে ইসলাম বিদ্বেষী। এর আগেও তারা ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে অনেক প্রতিবেদন করে মুসলিম আর হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কার্টুন করে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চালায়। পত্রিকা দুটো বয়কট করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার আহ্বান করেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

চুয়াডাঙ্গায় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বয়কট

আপডেট সময় : ০৭:৫৯:৪৩ অপরাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০২৪