সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ নারী খাবার বিক্রেতাদের মাঝে নিরাপদ খাবার গাড়ী বিতরণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩২:৪৭ অপরাহ্ণ, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ৭৭১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ নারী খাবার বিক্রেতাদের মাঝে নিরাপদ খাবার গাড়ী বিতরণ করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপরে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে গাড়ীগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা রিসো ভ্রাম্যমাণ গাড়ীগুলো বিতরণ করে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান ভ্রাম্যমাণ খাবার বিক্রেতা নারীদের কাছে গাড়ীগুলো হস্তান্তর করেন। এতে সভাপতিত্ব করেন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ও শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন।

আয়োজকরা জানান, শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে যেসব নারী ভ্রাম্যমাণ খাবার বিক্রি করেন, তাদের মধ্যে আটজনকে স্বাস্থ্যসম্মতভাবে কাঁচ ঘেরা গাড়ীতে খাবার সংরক্ষণ করার জন্য নিরাপদ খাবার গাড়ী সরবরাহ করা হয়েছে।

রিসো এনজিও সূত্র জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার রাহেলা খাতুন বালিকা বিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়, মুসলিমপাড়া সিগন্যাল মোড়, সাতগাড়ী গ্রাম ও উত্তরপাড়া, সুমিরদিয়া ক্লাবপাড়া, চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন বটতলা ও দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় আট নারী দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ খাবার বিক্রি করে আসছিলেন। তারা খোলামেলা পরিবেশে এসব খাবার বিক্রি করতেন। এজন্য ওইসব নারীদের মাঝে কাঁচ ঘেরা ভ্রাম্যমাণ ভ্যান গাড়ী সরবরাহ করা হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ নারী খাবার বিক্রেতাদের মাঝে নিরাপদ খাবার গাড়ী বিতরণ

আপডেট সময় : ০৮:৩২:৪৭ অপরাহ্ণ, শনিবার, ২ নভেম্বর ২০২৪