সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

জীবননগর থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে নারী আসামীর পলায়ন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৮:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা ক্যাম্পাস থেকে মাদক মামলার আসামি মনোয়ারা খাতুন(৩০) নামের এক নারী আসামি পালিয়ে গেছে।ঘটনাটি বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সংঘটিত হয়েছে।

পলাতক আসামি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মন্ডলের মেয়ে। বুধবার সকালে উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেন্সিডিল ও একটি সুজুকি জিকজার মোটরসাইকেলসহ আসামি মনোয়ারা খাতুন ও তার সঙ্গী নাজমুল হুদাকে বিজিবি সদস্যরা আটক করেন। বিজিবি সদস্যরা তাদের কে থানা পুলিশে সোপর্দ করেন।

চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,পলাতক আসামি মনোয়ারা খাতুনকে থানার নারী ও শিশু ডেস্কের রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালের দিকে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে
কৌশলে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানোর কথা ছিল।

চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম আরো বলেন,নারী আসামীদের নারী ও শিশু ডেস্কের রাখা হয়। বৃহস্পতিবার ৬টার দিকে বাথরুমে যাওয়ার কথা জানিয়ে থানা থেকে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। এসময়
ডিউটিরত অফিসার চা পান করতে যায়। থানার গেটেও তখন কেউ ছিলেন না।

পালিয়ে যাওয়া আসামি মনোয়ারা ধরতে পুলিশি অভিযান চলছে। আশা করছি দ্রুতই তাকে গ্রেফতার করা হবে। তার বিরুদ্ধে থানায় বিজিবি পক্ষে মাদক মামলা রয়েছে। এর
পাশাপাশি আমাদের পক্ষে আরো একটি মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

জীবননগর থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে নারী আসামীর পলায়ন

আপডেট সময় : ০২:২৮:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪