সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

শ্রীমঙ্গলে সাবেক এমপি আব্দুস শহীদ গ্রেফতারে আনন্দ মিছিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৫:২৩ অপরাহ্ণ, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ৮১৬ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) ৭ বারের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ গ্রেফতারের সংবাদে শ্রীমঙ্গল শহরে আনন্দ মিছিল হয়েছে।

বুধবার দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের স্টেশন রোড, হবিগঞ্জ রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মিছিলে ‘ফাঁসি চাই ফাঁসি চাই-ভোট চোরা শহীদের ফাঁসি চাই’, এই মুহুর্তে খবর এলো শহীদ চোরা ধরা খেলো,’ ইত্যাদি শ্লোগানে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতারা তাদের বক্তব্যে বলেন, পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বিগত ২৮ বছর ধরে শ্রীমঙ্গল কমলগঞ্জে নানা ধরণের অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধভভাবে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ প্রদানকারী। বিগত দুই যুগের বেশি সময় এমপি ও কৃষি মন্ত্রী থাকার সুবাদে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। অবৈধ হাসিনা সরকারের আমলে তিনি ভোট চুরির মাধ্যমে বারবার এমপি নির্বাচিত হয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

তারা আরও বলেন, ক্ষমতার দাপটে তার নির্দেশে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে জেল-জুলুমসহ দিনের পর দিন হয়রানি করা হয়েছে। উন্নয়নের নামে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ লুটপাট করেছেন।

প্রসঙ্গত, গতকাল রাত সাড়ে ১১টায় ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে সাবেক কৃষিমন্ত্রীকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে হত্যাচেষ্টা, ভাঙচুর, ককটেল বিষ্ফোরক আইনে চারটি মামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে।

গ্রেফতারের সময় তার বাসায় বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। জব্দ টাকার পরিমাণ প্রায় তিন কোটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

শ্রীমঙ্গলে সাবেক এমপি আব্দুস শহীদ গ্রেফতারে আনন্দ মিছিল

আপডেট সময় : ০৫:৩৫:২৩ অপরাহ্ণ, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪