সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

মহেশপুর সীমান্তে ৩১ বাংলাদেশি আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২৫:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ৮০৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩১ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।

আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ, ১৯ জন নারী এবং ৫ শিশু রয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (২৭ অক্টোবর) ও সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত এলাকা থেকে আটক করা হয় তাদের।

কতিপয় বাংলাদেশি নাগরিক ভারতে যাওয়ার চেষ্টা করছে- এমন খবরের ভিত্তিতে রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত সীমান্ত এলাকায় মানব পাচার বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় ৭ জন পুরুষ, ১৯ জন নারী এবং ৫ শিশুকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। এছাড়াও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই নারীকে আটকের পর (আন্ত:সীমান্ত মানব পাচার প্রতিরোধ বিষয়ক আইন ও ভিকটিম চিহ্নিতকরণ সংস্থা) জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ নিয়ে চলতি মাসে (অক্টোবর) অবৈধ সীমান্ত অতিক্রমের সময় সর্বমোট ২৫৫ জন নারী, পুরুষ ও শিশু মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকা থেকে আটক করা হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

মহেশপুর সীমান্তে ৩১ বাংলাদেশি আটক

আপডেট সময় : ০৪:২৫:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪