সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

আবু সাঈদ হত্যা: বেরোবির ২ শিক্ষক ও ৭ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৪:৫৪ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৭৭৫ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক, ৭ কর্মকর্তা-কর্মচারী ও ৭২ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এদের মধ্যে দুজন শিক্ষক ও সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বহিষ্কার ও তাদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়াও আন্দোলনের বিরুদ্ধে থাকা ৭২ জন শিক্ষার্থীর বিষয়ে পরবর্তী সিন্ডিকেট কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। একইসঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব ধরনের লেজুড়বৃত্তিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেট সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

তিনি বলেন, শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

এই সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ও আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডলসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

আবু সাঈদ হত্যা: বেরোবির ২ শিক্ষক ও ৭ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার

আপডেট সময় : ০৮:০৪:৫৪ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪