সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০০:০৫ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৮০৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের বিপরীতে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের গেঁদে ক্যাম্পে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর পৌনে দুইটায় শুরু হয়ে বিকেল পৌনে তিনটা পর্যন্ত এ বৈঠক চলে।

জানা যায়, বিএসএফের আহবানে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ৩২ বিএসএফ গেঁদে ক্যাম্পের সেক্টর কমান্ডার পর্যায়ের এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বিজিওএম। অপরদিকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি সঞ্জয় কুমার। এ বৈঠকে বিজিবির ১০ জন এবং বিএসএফ’র ১২ জন কর্মকর্তা অংশ নেন।

বিজিবির কর্মকর্তারা গেঁদে ক্যাম্পে পৌঁছালে বিএসএফ’র সেক্টর কমান্ডার বিজিবি সেক্টর কমান্ডার কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিএসএফ’র চৌকস দল তাদের গার্ড অব অনার দেয়।

এরপর গেদে বিএসএফ ক্যাম্প কনফারেন্স হলে সৌজন্য সাক্ষাতের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বৈঠকে বিজিবি সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত বিষয়ক ১৫০ গজের মধ্যে যেকোনো কার্যক্রমে আমাদের বর্ডার গাইডলাইন ১৯৭৫ অনুসরণ করতে হবে এবং সীমান্ত হত্যা জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। সীমান্তে, মাদক, মানব পাচার রোধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী তৎপর থাকতে হবে। তাছাড়াও যে কোন সমস্যার সমাধানে বিওপি এবং কোম্পানি পর্যায় থেকে শুরু করে উদ্ধতন মহল পর্যন্ত আলাপচারিতা এবং সৌজন্য সাক্ষাতের মাধ্যমে সমাধান করতে হবে।

এ সময় বিএসএফ কমান্ডার একমত পোষণ করেন। পরবর্তীতে একে অপরের মঙ্গল কামনা করে উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আশাবাদের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বৈঠক শেষ হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০০:০৫ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪