সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

কক্সবাজারে জেলা শ্রমিক লীগ সভাপতিসহ দুজন গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৩:৩৬ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ৭৯৮ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালু (৫০) সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলা শ্রমিক লীগের সভাপতি ও শহরের বাহারছড়ার বাসিন্দা শফিকুল ইসলাম কালুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে আরেকটি অভিযানে জেলা ছাত্রলীগ নেতা সদরের ঝিলংজা ১ নং ওয়ার্ডের বড়ছড়া এলাকার আবুল হোসেনের ছেলে আবু সুফিয়ান নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, গ্রেপ্তার দুইজন কক্সবাজার সদর মডেল থানায় দায়েরকৃত ছাত্র–জনতার ওপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামি নয়। তবে অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করার পর আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

কক্সবাজারে জেলা শ্রমিক লীগ সভাপতিসহ দুজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৩:৩৬ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪