সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

চুয়াডাঙ্গায় অস্ত্র-নগদ টাকাসহ আলোচিত রুপা খাতুন গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:১৯:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ৮২০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় রাইফেল, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ রুপা খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুপা খাতুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ইসলাম পাড়ার মিরাজুল ইসলাম মামুনের স্ত্রী এবং চুয়াডাঙ্গা শ্মশানপাড়ার বটে আলীর মেয়ে। আলোচিত এই নারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকব্যবসা ও পতিতাবৃত্তির অভিযোগ পাওয়া গেছে।

অভিযান সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে রুপা খাতুনকে আটক করে। এ সময় রুপার বাড়ি থেকে পয়েন্ট ২২ মি:মি: রাইফেল, অপটিক্যাল সাইট, নগদ সাড়ে ৭ লাখ, ৩টি মোবাইল, ২টি দেশীয় অস্ত্র (কিরিচ), ১টি হুক্কা এবং ৬টি মদের বোতল উদ্ধার করে।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত আসামি এবং মালামাল সামগ্রী পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারশেন) হোসেন আলী জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

চুয়াডাঙ্গায় অস্ত্র-নগদ টাকাসহ আলোচিত রুপা খাতুন গ্রেফতার

আপডেট সময় : ০২:১৯:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪