সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

সুস্থ আছেন প্রধান উপদেষ্টা, মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৭:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ৭৭১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুস্থ ও স্বাভাবিক আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টার চিকিৎসার জন্য আজ একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক বিষয়। রাষ্ট্র ও সরকারপ্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিক্যাল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনও ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

এর আগে ভারতীয় একটি গণমাধ্যমে ড. ইউনূসের অসুস্থতা নিয়ে খবর প্রকাশ হয়।ওই প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হার্টের গুরুতর সমস্যা দেখা দিয়েছে। তাঁর হৃদযন্ত্রে জরুরি অস্ত্রপচারের প্রয়োজন হতে পারে। সে জন্য ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে বেড রিজার্ভ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসক দল।’

তারা প্রতিবেদনের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানেস্থেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইন্টেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের একটি অফিস আদেশের কপি সংযুক্ত করে দেয়।

বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, তিনি (ড. ইউনূস) সুস্থ আছেন। আজ বেশ কয়েকটি প্রোগ্রামে অংশ নিয়েছেন স্বশরীরে এবং যে কাগজের কথা বলা হচ্ছে, সেটা রুটিন ওয়ার্ক। সব সরকারপ্রধানের ক্ষেত্রে এই শিডিউল রাখা হয়। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

সুস্থ আছেন প্রধান উপদেষ্টা, মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ

আপডেট সময় : ০৭:৪৭:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪