সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

মাথাভাঙ্গা নদী থেকে বাঁধ ও ম্যাজিক জাল অপসারণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৮:১৪ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ৭৫৭ বার পড়া হয়েছে

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

দামুড়হুদা উপজেলার মাথাভাঙ্গা নদী থেকে ১০টি বাঁধ অপসারণ ও ৭২টি ম্যাজিক জাল উদ্ধার করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর, রঘুনাথপুর, সুবুলপুর, গোবিন্দপুর গলায়দড়ি, জিরাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ বাঁধ অপসারণ করে মাছ ধরার জাল জব্দ করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান। অভিযানে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা মৎস্য অফিসার ফারুক মহলদার, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা আরিফ উদ্দীন ও দামুড়হুদা মডেল থানার এসআই অপরূপ।
এর আগে গত ১৮ অক্টোবর দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় ‘দামুড়হুদায় মাথাভাঙ্গা ও ভৈরব নদে বাঁধ দিয়ে মাছ শিকার, নব্যতা হারাচ্ছে নদী, বিলুপ্ত দেশীয় মাছ’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার অফিসার (ইউএনও) মমতাজ মহল দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান ও দামুড়হুদা উপজেলা মৎস্য অফিসার ফারুক মহালদাকে অভিযান পরিচালনার নির্দেশ দেন।

এরই পরিপ্রেক্ষিতে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাথাভাঙ্গা নদে অবৈধভাবে আড়াআড়ি বাঁধ ও চায়না ম্যাজিক জাল অপসারণ করেন। পরর্বতীতে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

কে এইচ তাসফিকুর রহমান অভিযান শেষে সাংবাদিকদের জানান, ‘আপনারা জানেন দামুড়হুদা উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদী মাথাভাঙ্গা। এখানে কিছু অসাধু ব্যক্তি বাঁশের আড়াআড়িভাবে বাঁধ দিয়ে রেখেছিল। আমরা অভিযান চালিয়ে চায়না ম্যাজিক জাল ও বাঁধ অপসারণ করেছি। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে এই কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত থাকলে কঠোরভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

মাথাভাঙ্গা নদী থেকে বাঁধ ও ম্যাজিক জাল অপসারণ

আপডেট সময় : ০৮:৩৮:১৪ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০২৪