সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৭:২০ পূর্বাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ৮১৪ বার পড়া হয়েছে

সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২০ অক্টোবর) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক খুদে বার্তায় এ তথ্য জানায়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা জানানো হয়নি।

গত ৩ সেপ্টেম্বর সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে সাবেক এই প্রবাসীকল্যাণ মন্ত্রীসহ একই মন্ত্রণালয়ের সচিবসহ ১০৩ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় মামলা করেন আলতাফ খান নামে এক ভুক্তভোগী। মামলায় আসামিদের বিরুদ্ধে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, ইমরান আহমদ সিলেট-৪ আসনের ছয়বারের সংসদ সদস্য। তিনি ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমে তাকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। পরে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২৭:২০ পূর্বাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০২৪