বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

খুলনায় নৌবাহিনী পরিচালিত অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৬:২০ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ৭৮১ বার পড়া হয়েছে

‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনার কয়রা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে মো. ওমর সাদিক সানা ও মো. ইউসুফ ঢালী নামক ০২ জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে মাদক, ১টি দেশীয় অস্ত্র, ৩টি মোবাইল, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উক্ত অভিযানে কয়রা থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কয়রা থানায় একাধিক মাদক ও ধর্ষণ মামলা রয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিদের কয়রা থানায় নেওয়া হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

খুলনায় নৌবাহিনী পরিচালিত অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৮:১৬:২০ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০২৪