সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

৩টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২৬:৫৫ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ৭৭০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জেলা টাস্কফোর্স কমিটি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার জেলা কার্যালয়ের সগকারী পরিচালক সজল আহম্মেদ জানান, অভিযানে মেসার্স সরন ডিম হাউজ নামক পাইকারি প্রতিষ্ঠানে অস্বাভাবিক ও অতিরিক্ত লাভে ডিম বিক্রি, যথাযথভাবে ডিমের ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মূল্য-তালিকা হালনাগাদ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সরন আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স মায়ের দোয়া পোল্ট্রি ফার্মের ম্যানেজার মো. মাসুদ রানাকে ডিম বিক্রয়ের পাকা ভাউচার প্রদান ও সংরক্ষণ না করার অপরাধে ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অসীম কুমার বসু একটি একটি প্রতিষ্ঠানকে অনিয়মের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান, ভোক্তা অফিস সহকারী এনামুল হক্, ছাত্র প্রতিনিধি, আলমডাঙ্গা থানার এসআই তরিকুল প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

৩টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:২৬:৫৫ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০২৪