সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

আলমডাঙ্গা থানায় ওসি মাসুদুর রহমানের যোগদান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২০:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ৮০০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মাসুদুর রহমান। গতকাল বুধবার বিকেলে তিনি আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জানা যায়, গত মঙ্গলবার জারিকৃত এক আদেশে চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্স থেকে তাকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। এর আগে ২০২৩ সালের ১৬ ডিসেম্বর পরিদর্শক শেখ গণি মিয়া আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) দায়িত্ব গ্রহণ করেন। তবে চলতি বছরের ৭ অক্টোবর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত এক আদেশে প্রশাসনিক কারণে তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। গতকাল বিকেলে ওসি শেখ গণি মিয়া থানার দায়িত্ব নবনিযুক্ত ওসি মাসুদুর রহমানের কাছে হস্তান্তর করেন।

নবাগত ওসি মাসুদুর রহমান তাঁর দায়িত্ব গ্রহণকালে বলেন, ‘আলমডাঙ্গা থানা আমার পরিচিত স্থান। এর আগে আমি এই থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছি। আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।’ এসময় তিনি ওসি (তদন্ত), ওসি (অপারেশনসহ) থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে সমন্বিতভাবে কাজ করে আলমডাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

আলমডাঙ্গা থানায় ওসি মাসুদুর রহমানের যোগদান

আপডেট সময় : ০১:২০:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪