সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

কোটচাঁদপুরে স্কুল শিক্ষক হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১২:৫৩ অপরাহ্ণ, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ৮২২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্কুল শিক্ষক জোনাব আলী হত্যা মামলায় তরিকুল ইসলাম ও মনিরুদ্দীন নামের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মাদ জাকারিয়া এই রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর রাতে কোটচাঁদপুর উপজেলার শেরখালী বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় বহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আওয়ামী লীগ কর্মী জোনাব আলীকে গুলি করে হত্যা করে। এসময় বাজারের মানুষ তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসময় তারা যশোর হ-১৩-৪৬৯০ নম্বরের একটি বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল ফেলে রেখে যায়।

এ ঘটনায় নিহতের পরিবার কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। এরমধ্যে রানা নামের এক আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। আদালত ২৩ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে গতকাল মঙ্গলবার বিকেলে কুশনা গ্রামের তরিকুল ও গুড়পাড়া গ্রামের সাবেক চরমপন্থি নেতা মনিরুদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে বেকসুর খালাস প্রদান করেন। রাষ্ট্রপক্ষে পিপি অ্যাড. ইসমাইল হোসেন ও আসামি পক্ষে অ্যাড. আজিজুর রহমান মামলাটি পরিচালনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

কোটচাঁদপুরে স্কুল শিক্ষক হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৫:১২:৫৩ অপরাহ্ণ, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪