সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

দর্শনায় এনজিও অফিসে বোমা রেখে ছিনতাই চেষ্টার ঘটনায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৪:৩০ অপরাহ্ণ, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ৭৯০ বার পড়া হয়েছে

দর্শনা ব্যুরো বাংলাদেশ এনজিও অফিসে বোমা রাখা ও পিস্তল দেখিয়ে ছিনতাই চেষ্টার অভিযোগে সন্দেহভাজন হিসেবে লিংকন (৩২) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দর্শনা পৌর দক্ষিণ চাঁদপুরের স্টেশনপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি স্টেশনপাড়ার বগা মিয়ার ছেলে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, এনজিও অফিসে বোমা রাখা ও পিস্তল দেখিয়ে ছিনতাই চেষ্টার ঘটনার মামলায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর বুধবার বেলা পৌনে ১১টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডের মাস্টারপাড়ার ব্যুরো বাংলাদেশ এনজিও অফিসে এসে হেলমেট পরিহিত এক ব্যক্তি একটি আইডি বোমা রাখে এবং পিস্তল দেখিয়ে ছিনতাই চেষ্টা চালায়। এবং ছিনতাইয়ে ব্যর্থ হয়ে বোমাটি রেখেই পালিয়ে যায়। পরে রাজশাহী থেকে র‌্যাবের বোম্ব ডিস্পজাল ইউনিট বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

দর্শনায় এনজিও অফিসে বোমা রেখে ছিনতাই চেষ্টার ঘটনায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৪:৩০ অপরাহ্ণ, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪