সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু বুধবার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৮:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ৮০৭ বার পড়া হয়েছে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা এবারও পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পাবেন। এই আবেদন শুরু হবে আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) থেকে এবং চলবে ২২ অক্টোবর পর্যন্ত। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড থেকে এই তথ্য জানানো হয়েছে।

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যারা তাদের ফলাফলে সন্তুষ্ট নন, তারা প্রতিবারের মতো এবারও বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ অক্টোবর থেকে এই আবেদন শুরু হয়ে চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

উল্লেখ্য, আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবছর গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ, যা গত বছরের ৭৮.৬৪ শতাংশের তুলনায় কিছুটা কম।

গত ৩০ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা কোটা সংস্কার আন্দোলনের কারণে ১৮ জুলাই স্থগিত করা হয়েছিল। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করা হয় এবং শেষে ৬১টি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু বুধবার

আপডেট সময় : ০১:১৮:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪