সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

পদ্মা নদীতে অবৈধ জাল থেকে মৃত ডলফিন উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৭:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৮০২ বার পড়া হয়েছে

ইলিশ রক্ষা অভিযানকালে মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে অসাধু জেলেদের পাতা অবৈধ কারেন্ট জাল থেকে মৃত অবস্থায় একটি ডলফিন উদ্ধার করেছে প্রশাসন। এছাড়া গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। এ সময় ৮ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

শিবচর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ও ডিমওয়ালা ইলিশ মাছ রক্ষায় প্রতিদিনের ন্যায় সোমবার সকাল থেকে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌ-পুলিশের দল। অভিযানকালে পদ্মা নদীর কাঁঠালবাড়ি এলাকায় অসাধু জেলেদের পাতা অবৈধ কারেন্ট জালে আটকা অবস্থায় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।

ডলফিনটির ওজন প্রায় ২৫ কেজি, লম্বায় প্রায় আড়াই ফুট, প্রায় ৩ মাস বয়সী বলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান। এদিকে রোববার ভোর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ইলিশ মাছ উদ্ধার করা হয় ৮ কেজি। উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, রোববার আমরা ৬০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করেছি। জেলেদের নিষিদ্ধ জালে আটকা পড়ে একটি ডলফিন মারা গেছে। আমাদের টিম জব্দকৃত জালে মৃত অবস্থায় ডলফিনটিকে উদ্ধার করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

পদ্মা নদীতে অবৈধ জাল থেকে মৃত ডলফিন উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৭:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪