সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে কিশোরের হাত কুপিয়ে বিচ্ছিন্ন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫০:০৫ অপরাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৮১৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে আল-আমিন(২০) নামে এক কিশোরকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সোমবার বিকালে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মারাত্মক আহত আল-আমিন রাজাপুর গ্রামের সেলিম বিশ্বাসের ছেলে। জানা যায়,গত রবিবার (১৩ অক্টোবর) পাগলাকানাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জেনারুল মণ্ডলের ছেলে সন্টু মণ্ডলকে মারধোর করে কিশোর গ্যাংয়ের সদস্য লিংকন ও তার ভাই রাসেল।

এরপর ওই রাতে লিংকনকে খুঁজে না পেয়ে সন্টুর নেতৃত্বে প্রকাশ্যে সন্ধ্যায় পৃথক স্থানে ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। সন্টুকে সহযোগিতা করার অভিযোগে আল-আমিনকে সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রাজাপুর গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বা-হাত বিচ্ছিন্ন, ডান হাতে দুইটি কোপ, দুই পায়ে দুইটা করে ৪টা কোপসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে যায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন।

এ বিষয়ে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান,গত রোববার রাতের ঘটনায় এপর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে এবং ওই এলাকার পরিস্থিতি শান্ত করতে পুলিশের বিশেষ নজর রয়েছে। আশা করি খুব দ্রুতই শান্ত পরিবেশ ফিরে আসবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে কিশোরের হাত কুপিয়ে বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৭:৫০:০৫ অপরাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪