সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

চুয়াডাঙ্গার মহিবুলসহ মালয়েশিয়ায় ৩ প্রবাসীর মৃত্যু; শোক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৭:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৮৪২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে দুইজন ও নির্মাণাধীন ভবনের রড মাথায় পড়ে আরও একজন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। গত শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশি কর্মীদের এমন মৃত্যুতে হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

জানা গেছে, দেশটির জোহর রাজ্যের একটি শিল্প এলাকায় পেনটাচেম এসডিএন বিএসডি কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া গেলো গত ৫ অক্টোবর দেশটির জোহরবারু প্রদেশের জালাল স্টোরি রোডে নির্মাণাধীন একটি ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাথায় রড পড়ে তাৎক্ষণিক মারা যান একজন।

এই তিনজন হলেন, মুন্সিগঞ্জ জেলার জব্বার আলী, আবু তাহের এবং চুয়াডাঙ্গার মহিবুল হক। মুন্সিগঞ্জের আরও একজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

হাইকমিশন বিবৃতিতে জানায়, দুর্ঘটনার খবর পেয়ে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের নির্দেশে প্রথম সচিব (শ্রম) এ, এস, এম, জাহিদুর রহমান ও কল্যাণ সহকারী মোকছেদ আলী জহুরবারুতে যান এবং হাসপাতাল, ফ্যাক্টরি ও ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন তারা। হাইকমিশনের বিবৃতিতে আরও জানানো হয়, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। কোম্পানির কাছ থেকে সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে বলেও জানায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

চুয়াডাঙ্গার মহিবুলসহ মালয়েশিয়ায় ৩ প্রবাসীর মৃত্যু; শোক

আপডেট সময় : ১১:২৭:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪