সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

দামুড়হুদায় কাঁচা বাজারের সামনে থেকে ইজিবাইক চুরি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৪:০০ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৮২০ বার পড়া হয়েছে

দামুড়হুদায় বাসস্ট্যান্ড কাঁচা বাজারের সামনে থেকে একটি ইজিবাইক চুরি করে নিয়ে গেছে চোরচক্র। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা বাসস্টান্ড কাঁচা বাজারের সামনের মেইন রাস্তার পাশ থেকে তালাবদ্ধ অবস্থায় একটি দরিদ্র পরিবারের ইজিবাইক চুরি করে নিয়ে যাই চোরের দল।

জানা যায়, চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে রমজান আলী প্রতিদিনের মতো ভাড়া মেরে দামুড়হুদা বাজারে গিয়ে দাঁড়ায়। পরে কাঁচা বাজারের উদ্দেশ্যে মেইন সড়কের পাশে ইজিবাইক তালাবদ্ধ করে বাজারের উদ্দেশ্যে বাজারের ভিতরে যান। পরে বাজার শেষ করে গাড়ির কাছে এসে দেখেন তার ইজি বাইকটি আর নেই। অনেক খোঁজাখুঁজির পরও ইজিবাইকের কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রমজান আলি বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ইজিবাইক চালক রমজান আলী বলেন, আমি খুব গরিব মানুষ। বিভিন্ন এনজিও থেকে লোন তুলে দেড়লাখ টাকা দিয়ে এই ইজিবাইকটি কিনেছিলাম। আমার শেষ সম্বল এই ইজিবাইকটি চুরি হয়ে গেল।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানিয়েছেন, এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

দামুড়হুদায় কাঁচা বাজারের সামনে থেকে ইজিবাইক চুরি

আপডেট সময় : ১১:২৪:০০ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪