বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ ইউপি সদস্য হত্যা মামলার ৫ আসামি আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১১:৫২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ৭৯৪ বার পড়া হয়েছে

বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে রামপাল উপজেলার ফয়লা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে রামপাল থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে দুটি লোহার তৈরি ওয়ান শুটার গান, ছয় রাউন্ড গুলি, পাঁচটি স্মার্টফোন, তিনটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। জানা যায়, আটকরা  সাবেক ইউপি সদস্য আরিফ হত্যা মামলার আসামি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার তোহিদুল আরিফ। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আটকরা হলেন– খুলনা দৌলতপুর থানার মহেশ্বরপাশার বনিকপাড়া এলাকার মতলেব শেখের ছেলে হুমায়ুন কবির হুমা (৩৬), রমজান ঢালীর ছেলে ইসতিয়াক শাহরিয়ার (২৩), ক্রসরোড এলাকার কাজী নুরুল ইসলামের ছেলে কাজী রায়হান (২১), ঘোষপাড়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে মো. আসিফ মোল্লা (২০), বুচিতলা এলাকার আলমগীরের ছেলে মো. ইমন হাওলাদার (২১)।

পুলিশ সুপার তোহিদুল আরিফ বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তাদের রিমান্ড আবেদন করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন তারা আরিফ হত্যার সঙ্গে জড়িত।

প্রসঙ্গত, গত ২৪ জুন রাত পৌনে ১২টার দিকে সাবেক ইউপি সদস্য আরিফকে গুলি করে হত্যা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ ইউপি সদস্য হত্যা মামলার ৫ আসামি আটক

আপডেট সময় : ০৮:১১:৫২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪