বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

শিল্পকলার সাবেক মহাপরিচালকের অনুগতদের কক্ষ যেন ‘টাকার খনি’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৫:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ৭৯০ বার পড়া হয়েছে

শিল্পকলা একাডেমিতে দুর্নীতি অভিযোগ বেশ আগে থেকে। স্বৈরাচার সরকারের আমলে টানা ১৩ বছর এই একাডেমির দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকী। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর লাকীকে অপসারণ করা হয়। লাকী এখন শিল্পকলায় না থাকলেও তার অনুগতদের অফিসে টাকার খনি পাওয়া যাচ্ছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিনের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম শিল্পকলায় তল্লাসি করে এসব টাকার সন্ধ্যান পায়।

অভিযানে গিয়ে শিল্পকলার দায়িত্বে নিয়োজিত কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ ও ওই বিভাগের কালচারাল অফিসার সাদিয়া বিনতে আফজরের তালাবদ্ধ কক্ষে তল্লাশি চালিয়ে নগদ ২১ লাখ ৬০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।

তল্লাশি কার্যক্রম চলাকালে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়লে একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

ইতোপূর্বে সাবেক মহাপরিচালকের কক্ষে তল্লাসি চালিয়ে নগদ ২ লাখ এবং কালচারাল অফিসার এম মোস্তাক হোসেনের কক্ষে তল্লাসি চালিয়ে নগদ ২০ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকার বিষয়ে অভিযুক্তরা সঠিক কোনো জবাব দিতে পারেনি।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর অভিযুক্ত লাকীসহ তার অনুগত সুবিধাভোগী ও অপকর্মের সহযোগী মোট ১০ জন কালচারাল অফিসারকে ওএসডি করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

শিল্পকলার সাবেক মহাপরিচালকের অনুগতদের কক্ষ যেন ‘টাকার খনি’

আপডেট সময় : ০৮:৩৫:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪