বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রধান উপদেষ্টার তহবিলে গণত্রাণের ৮ কোটি টাকা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ৭৬৬ বার পড়া হয়েছে

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে তোলা টাকার মধ্যে ৮ কোটি টাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

আজ বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম চেক গ্রহণ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান জানান, টিএসসিতে আমাদের ত্রাণ কার্যক্রম চলেছিল ২২ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা উঠেছে। খাবার কেনার জন্য আমাদের মোট ব্যয় হয়েছে এক কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ টাকা।

লুৎফর আরও বলেন, এখন ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে। যার মধ্যে আজ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৮ কোটি টাকা হস্তান্তর করব। আর বাকি এক কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির ত্রাণ কার্যক্রমে ব্যয় করা হবে বলেও জানান তিনি।

উত্তরবঙ্গের বন্যার্তদের জন্য টিএসসিতে আর ত্রাণ সংগ্রহ করা হবে কি-না, এমন প্রশ্নে লুৎফোর বলেন, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। এখন যে টাকা আছে সেটার সঠিক ব্যবহার করতে চাই।

চেক গ্রহণের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম জানান, বন্যা পরবর্তী পুনর্বাসনে এ অর্থ ব্যয় করা হবে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রধান উপদেষ্টার তহবিলে দেয়ার জন্য এখন পর্যন্ত ৮৩ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা জমা হয়েছে। এখন এর সঙ্গে যুক্ত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেয়া ৮ কোটি টাকা। এই টাকা দেশের সর্বস্তরের সাধারণ মানুষের অবদান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

প্রধান উপদেষ্টার তহবিলে গণত্রাণের ৮ কোটি টাকা

আপডেট সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০২৪