শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

৫ মাসের মধ্যে রাকসু নির্বাচনের আভাস

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৮:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৮০৪ বার পড়া হয়েছে

আগামী পাঁচ মাসের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক সালেহ হাসান নকীব। তবে এর আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি।

তবে প্রথমে ছাত্ররাজনীতি থাকবে কি না বা থাকলে কেমনভাবে থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারপর আমরা রাকসু নির্বাচনের আয়োজন শুরু করবো। ’

তিনি বলেন, ‘ছাত্ররাজনীতি বিষয়ে দুটি অপশন রয়েছে। প্রথমত, ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা; দ্বিতীয়ত, আগের ছাত্ররাজনীতির দুর্বৃত্তায়িত ধারা বাদ দিয়ে একটি নতুন ধারার সংস্কার করা। ’

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত নেওয়ার জন্য পোল তৈরির মাধ্যমে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে মত প্রকাশ করেছেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

৫ মাসের মধ্যে রাকসু নির্বাচনের আভাস

আপডেট সময় : ০৬:২৮:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪