বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

মহাসড়কে তিন চাকার যান চলাচল নিয়ে বিআরটিএ’র বিশেষ বিজ্ঞপ্তি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৫:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২৮ বার পড়া হয়েছে

সড়ক নিরাপত্তা বিধানে সব জাতীয় মহাসড়কে তিন চাকার যান্ত্রিক ও অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ রয়েছে, তা বর্তমানেও নিষিদ্ধই থাকবে বলে জানিয়েছে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিআরটিএ’র এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি বলছে, ইদানিং লক্ষ করা যাচ্ছে আইন অমান্য করে জাতীয় মহাসড়কে এসব যানবাহন চলাচল করছে। এতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধিসহ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমতাবস্থায় সড়ক নিরাপত্তা বিধানে দেশের সব মহাসড়কে থ্রি-হুইলার, অটোরিকশা/অটোটেম্পো ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া যেসব স্থানে সিএনজি ফিলিং স্টেশন নেই, উক্ত স্থানগুলোতে চলাচলকারী থ্রি-হুইলার, অটোরিকশা/অটোটেম্পো যাত্রীবিহীন অবস্থায় ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত নিকটস্থ মহাসড়কের পার্শ্বে অবস্থিত সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করতে পারবে।

তবে আইন অমান্য করে মহাসড়কে এসব যানবাহন চলাচল করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

মহাসড়কে তিন চাকার যান চলাচল নিয়ে বিআরটিএ’র বিশেষ বিজ্ঞপ্তি

আপডেট সময় : ০৮:৪৫:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪