মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

স্থানীয় সরকার উন্নয়নে বড় অঙ্কের ঋণ দেবে বিশ্বব্যাংক !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৩৪:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে দাতা সংস্থা বিশ্বব্যাংক। ৮০ টাকা বিনিময় হারে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হয় দুই হাজার ৪০০  কোটি টাকা।

এ লক্ষ্যে সরকার এবং বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রোজেক্ট-৩ (এলজিএসপি-৩) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন হবে।গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্বব্যাংকের ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে চিমিয়াও ফ্যান বলেন, স্থানীয় সরকারের দীর্ঘ ইতিহাস রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। বিশ্বব্যাংক ২০০৬ সাল থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। এলজিএসপি প্রকল্প প্রশাসনিক বিকেন্দ্রীকরণে ভূমিকা রাখবে। যা সরকারের লক্ষ্যমাত্রা পূরণ করবে বলে আশা করছি।

কাজী সফিকুল আযম বলেন, এ প্রকল্পটি বাস্তবায়নে মোট যে পরিমাণ অর্থ ব্যয় হবে তার ৫৪ শতাংশ সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে। সাধারণত অন্য প্রকল্পের ক্ষেত্রে ২ থেকে ৪ শতাংশ সরকারি অংশগ্রহণ থাকে। কিন্তু স্থানীয় সরকার শক্তিশালীকরণে বিশেষ গুরুত্ব দেওয়ায় সরকার এ প্রকল্পে বেশি অর্থায়ন করছে।

অনুষ্ঠানে জানানো হয়, ইউনিয়ন পরিষদে ফরমূলাভিত্তিক থোক বরাদ্দের অর্থ স্থানান্তর পদ্ধতির প্রাতিষ্ঠানিকীকরণ, প্রকল্পের প্রথম তিন বছর সকল ইউপিতে ফরমূলাভিত্তিক মৌলিক থোক বরাদ্দ প্রদান নিশ্চিতকরণ, সুনির্দিষ্ট দক্ষতা সূচকের ভিত্তিতে ইউপিগুলোকে দক্ষতাভিত্তিক বরাদ্দ প্রদান নিশ্চিতকরণ, ইউপি ও স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ব্যবহারের জন্য স্থাপিত ওয়েবভিত্তিক এমআইএস পদ্ধতির প্রাতিষ্ঠানিকীকরণ ও সব ইউপিতে অডিট ও দক্ষতা মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা, সব ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান এবং পাইলট ভিত্তিতে ১৬টি পৌরসভাতে সম্প্রসারিত থোক বরাদ্দ চালু করা।

বিশ্বব্যাংককে ঋণের ছাড়কৃত অর্থের ওপর বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ প্রদান করতে হবে। ছাড় না হওয়া অর্থের ওপর শূন্য দশমিক ৫০ শতাংশ হারে প্রতিশ্রুতি ফি প্রদান করতে হয়। তবে বিশ্বব্যাংক কয়েক বছর ধরে প্রতিশ্রুত ফি স্থগিত রেখেছে। এ ঋণের অর্থ ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ ২০১৭ সাল থেকে ২০২১ মেয়াদে বাস্তবায়িত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

স্থানীয় সরকার উন্নয়নে বড় অঙ্কের ঋণ দেবে বিশ্বব্যাংক !

আপডেট সময় : ০৭:৩৪:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭