শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

তেজপাতা ভেজানো পানির উপকারিতা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৫:০৯ অপরাহ্ণ, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯২ বার পড়া হয়েছে

শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, শরীরে পক্ষেও ভীষণ উপকারী তেজপাতা। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, রোগ প্রতিরোধ ব্যবস্থা মজবুত করতেও তেজপাতার ভূমিকা রয়েছে। এই পাতায় রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট।  অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে এই পাতা।

গ্যাসের সমস্যার জন্য অনেকে সকালে খালি পেটে উষ্ণ পানিতে লেবুর রস খেতে পারেন না। যাদের এমন সমস্যা রয়েছে তারা তেজপাতা ভেজানো পানি খেতে পারেন। এতেও অনেক উপকার রয়েছে।

১) ‘সিনেয়োল’ এবং ‘ইউজেনল’ নামক দুটি উপাদান রয়েছে তেজপাতায়। হজমের সমস্যায় কাজ করে এই দুই উপাদান। পাশাপাশি বিপাকহার উন্নত করতেও সাহায্য করে এই পাতা।

২) শরীরে জমা টক্সিন দূর করতে সাহায্য করে তেজপাতা। ফলে লিভারের কার্যক্ষমতা উন্নত হয়। রক্তে ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পরোক্ষ ভাবে তেজপাতার ভূমিকা রয়েছে।

৩) রক্তে ইনসুলিন হরমোনের উৎপাদন এবং ক্ষরণ নিয়ন্ত্রণ করে তেজপাতা। রক্তে শর্করা বেড়ে যাওয়ার প্রবণতা থাকলে সকালে তেজপাতা ভেজানো পানি খেলে উপকার পাওয়া যায়।

৪) তেজপাতায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। এই উপাদান শারীরবৃত্তীয় নানা কাজকর্ম সঠিক ভাবে পরিচালনা করতে সাহায্য করে। তেজপাতার মধ্যে থাকা ভিটামিন সি ত্বক এবং চুলের নানা সমস্যার সমাধান করে।

৫) ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও বলিরেখা দূর করতে তেজপাতার পানি খুব উপকারী। এটি ত্বকের রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাড়িয়ে দেয়। সূত্র: আনন্দবাজার 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

তেজপাতা ভেজানো পানির উপকারিতা

আপডেট সময় : ০১:১৫:০৯ অপরাহ্ণ, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪