মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪৮:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা নিরাপত্তা বৃদ্ধিতে দেশটিতে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। টার্মিনাল হাই এলটিচ্যুড এরিয়া ডিফেন্স (থাড) নামে যুক্তরাষ্ট্রের ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প, মধ্য ও দূরপাল্লার যেকোনো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের আক্রমণ ঠেকিয়ে দিতে সক্ষম।

চলতি বছরের শেষ দিকে এই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করার কথা থাকলেও, সম্প্রতি উত্তর কোরিয়া জাপান সাগরে চারটি ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপ করার কারণে দ্রুত এই পদক্ষেপ গ্রহণে একমত হয়েছে মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সরকার।

এর আগে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়। ফলে এ ব্যবস্থা কার্যকর হলে এখন থেকে দক্ষিণ কোরিয়াও দাবি করতে পারবে, যে তারা স্বল্প, মধ্য ও দূরপাল্লার যেকোনো ব্যালাস্টিক মিসাইল আক্রমণ ঠেকিয়ে দিতে সক্ষম।

সম্প্রতি আন্তর্জাতিক কনগ্লোমিরেট লোটে’র সঙ্গে দক্ষিণ কোরিয়ার এক চুক্তির ফলে দেশটির মিলিটারির সক্ষমতা বৃদ্ধিতে এই ধরণের প্রতিরক্ষা বাস্তবায়নের পথ সুগম হয়ে যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

দক্ষিণ কোরিয়ায় আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা !

আপডেট সময় : ০৪:৪৮:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭