মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

৩ ফুট করে খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৩:০৬ অপরাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮২ বার পড়া হয়েছে

কাপ্তাই লেকের পানি বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় এবং তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ায় বাঁধের জলপাটগুলো ৩ ফুট করে খুলে দেয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহ।

তিনি বলেন, কাপ্তাই হ্রদে পানিপ্রবাহ বাড়ায় গতকাল থেকে ৩ ফুট করে ১৬টি গেট খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৫৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গমন হচ্ছে।

বর্তমানে লেকে পানির লেভেল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৮ ফুট উচ্চতায় আছে। হ্রদের ধারণ ক্ষমতা ১০৯ ফুট। গত ২৭ আগষ্ট থেকে কাপ্তাই বাঁধের পানি ছাড়া শুরু হয়।

উল্লেখ্য, এমনিতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রতি সেকেন্ডে ৩২ থেকে ৩৩ হাজার কিউসেক পানি আলাদা করে কর্ণফুলী নদীতে নির্গত হয়। এখন প্রতি সেকেন্ডে প্রায় ৯২ থেকে ৯৩ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে কর্ণফুলী নদীতে। কর্ণফুলী অববাহিকায় কাপ্তাই হ্রদের এই পানির শেষ গন্তব্য বঙ্গোপসাগর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

৩ ফুট করে খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আপডেট সময় : ০৬:৪৩:০৬ অপরাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪