মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১১:৫৭ পূর্বাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯৯ বার পড়া হয়েছে

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুরের একটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সূচি নেওয়া ছিল মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগমের।

গত ২৭ আগস্টই মহাসচিবের সহধর্মিণী সিঙ্গাপুরে গেছেন। কিন্তু মহাসচিব দেশের ভয়াবহ বন্যা ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে তারিখ পরিবর্তন করেছেন। রোববার রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

এর আগে, গত মার্চে কারাগার থেকে মুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী। ৭৭ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব

আপডেট সময় : ০৮:১১:৫৭ পূর্বাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪