বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চুয়াডাঙ্গা পৌর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৪০:১২ অপরাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ছাত্র—জনতার আন্দোলনে গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার বিচারের দাবিতে চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় পৌর এলাকার নিলার মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথি বক্তব্যের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র—গণআন্দোলনে আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, যে ছাত্ররা গুলির মুখে দাঁড়িয়ে তাজা রক্ত দিয়ে এই দেশকে আবারও স্বাধীনতা এনে দিয়েছে, তাদের অবদান ও স্বপ্ন জাতি চিরকাল স্মরণ করবে। তাদের ওপর গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে। সেই গণহত্যাকারী এখন দেশ ছেড়ে পালিয়েছে। তার উপযুক্ত শাস্তি দিতে হবে। শেখ হাসিনা ও তার অনুগতদের হাতে বাংলাদেশের গণতন্ত্র বিপণ্ণ হয়েছে। এই খুনিদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। যাতে এই দেশে আর কোনোদিন এ ধরনের বর্বর ঘটনা না ঘটে।

নেতা—কর্মীদের উদ্দেশ্যে শরীফুজ্জামান বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমি ও আমার সহযোদ্ধারা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। হামলা—মামলার ভয় দেখিয়ে আমাদের দাবিয়ে রাখা যায়নি। জীবনের ঝুঁকি নিয়ে আমরা মানুষের অধিকার আদায়ে আন্দোলন চালিয়েছি। অনেক কষ্টে শক্ত হওয়া এই দল ন্যায়ের জন্য কাজ করবে। অন্যয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দল ও অঙ্গ সংগঠনের কোনো নেতা বা কর্মী যদি অন্যায়, দখলবাজি বা অত্যাচারে লিপ্ত থাকে, তাদেরকে কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এ দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রেখে জনগণের অধিকার ফিরিয়ে আনব।’

মতবিনিময় সভায় বিষেশ অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সহসভাপতি ইন্তাজ আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু।

উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ওলামা দলের সদস্যসচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আনোয়ার হোসেন, জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব হাকিম মুন্সি, সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি রুস্তম মুরশিদ।
চুয়াডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব আজিজুর রহমানের উপস্থাপন সভায় আরও বক্তব্য দেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শাকের আলী। সভায় পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতা—কর্মীসহ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা—কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গা পৌর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ

আপডেট সময় : ১২:৪০:১২ অপরাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪