বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বন্যার্তদের উদ্দেশে প্রথম বেতন জমার সিদ্ধান্ত যুব ও ক্রীড়া উপদেষ্টার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১১:৫০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
  • ৮০৩ বার পড়া হয়েছে

একটানা ভারীবর্ষণ এবং ভারত থেকে আসা পানির প্রবাহে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জসহ দেশের পূর্বাঞ্চলের ১২টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এমন প্রতিকূল পরিস্থিতিতে উপদেষ্টা হিসেবে নিজের প্রথম মাসের পুরো বেতন ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন ঘোষণা দেন তিনি।

সেই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব।

সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন। ”

বাংলাদেশে হঠাৎ বন্যা প্রসঙ্গে ভারতের থেকে এর আগে ‘স্পষ্ট ব্যাখ্যা’ চান আসিফ। আরেক পোস্টে তিনি লেখেন, “পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। ”

এসময় সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি লেখেন, “১৬ বছরের জমা দাবি নিয়ে রাজপথ, সচিবালয় অবরুদ্ধ করে আমাদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করবেন না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাদের সব দাবি শোনা হবে। ”

তিনি আরও লেখেন, “বন্যার্তদের সহায়তায় সরকারের সকল সংশ্লিষ্ট অঙ্গ কাজ করছে। উদাহরণস্বরূপ: ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা যদি দুই ঘণ্টা রাস্তায়ই আটকে থাকেন, সচিবালয়ে যেতে বাঁধার সম্মুখীন হন তাহলে বন্যার্তদের জন্য কাজ করবেন কীভাবে? সবার সহযোগিতা কামনা করছি। ”

এইদিন তিনি ফেসবুকে একটি ভিডিও দিয়ে চলমান বন্যা পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বন্যার্তদের উদ্দেশে প্রথম বেতন জমার সিদ্ধান্ত যুব ও ক্রীড়া উপদেষ্টার

আপডেট সময় : ০৮:১১:৫০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪