বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ভারতের কাছে জানতে চাওয়া হবে বন্যার কারণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
  • ৭৮৮ বার পড়া হয়েছে

ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হবে বাংলাদেশে বন্যার কারণ। একথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে আলোচনা হচ্ছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার। সেখানে তাকে এ বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে। আন্তর্জাতিক আইনের কাঠামো ও আমাদের (বাংলাদেশ-ভারত) মধ্যে বিদ্যমান যে চুক্তি আছে, সেগুলোর আলোকে এমন সমস্যা কীভাবে এড়ানো যায়, তা নিয়ে আলোচনা হবে। এটা অবশ্যই অফিশিয়াল চ্যানেলেই জানানো হচ্ছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, আশা করা যাচ্ছে ভারত দ্রুতই বাংলাদেশের জনগণবিরোধী নীতি থেকে সরে আসবে।

ভারতের নীতিতে অনেকেই ক্ষুব্ধ উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এ দেশের মানুষ আন্দোলন করে আসছে। ভবিষ্যতে দু’দেশের সম্পর্কে যেন কোনো টানাপোড়েন না থাকে, সে বিষয়ে উদ্যোগী হবার ব্যাপারেও জোর দেন নাহিদ ইসলাম।

উল্লেখ্য, ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের আট জেলা বন্যাকবলিত হয়েছে। জেলাগুলো হচ্ছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। এখন পর্যন্ত প্লাবনে অন্তত ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজন মারা খবরও পাওয়া গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

ভারতের কাছে জানতে চাওয়া হবে বন্যার কারণ

আপডেট সময় : ০৫:৫৭:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪