বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ভারতের বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদ জানিয়ে পানির ন্যায্য হিস্যা দাবি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২১:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
  • ৭৮৩ বার পড়া হয়েছে

ভারতের পাহাড়ি ঢলে ভাসছে ফেনীসহ আশপাশের কয়েকটি জেলা। গলা পানিতে সেখানকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এ অবস্থায় ‘ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাসহ সাধারণ ছাত্ররা বক্তব্য রাখেন।

সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, ‘ভারত আগ্রাসনের বিরুদ্ধে শহীদ আবরার আওয়াজ তুলেছিল। তাকে ফ্যাসিস্ট হাসিনার হাতে জীবন দিতে হয়েছে। জনগণ থেকে বিচ্ছিন্ন ভোটচোর আওয়ামী লীগ দিল্লিকে প্রভু বানিয়েছিল। এখন সরকার রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার সরকার। দিল্লি আপনার আধিপত্য-আগ্রাসন ভুলে যান। ফ্যাসিস্ট হাসিনার সময় শেষ হয়েছে। ‘

অভিযোগ করে তিনি আরও বলেন, ‘ভারত তার আগ্রাসনের কারণে প্রতিবেশী নেপাল, ভুটান, মালদ্বীপে প্রত্যাখ্যাত হয়েছে। আধিপত্য চললে বাংলাদেশের জনগণও আপনাদের প্রত্যাখ্যান করবে। বন্ধুত্ব হবে ন্যায্যতা, সমতায়, প্রভুত্বের ভিত্তিতে নয়। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আগেই ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি বাতিল করতে হবে। বন্দী বিনিময় চুক্তির কারণে ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিতে হবে। ‘

এসময় বাংলাদেশে আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সুলতানা। তিনি বলেন, ‘এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এটা ভারতের কৃত্রিমভাবে তৈরি করা বন্যা। বাঁধ খুলে তারা আজ উল্লাস করছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, ছাত্র জনতা ছেড়ে দেবে না। সরকারকে বলতে চাই, আন্তর্জাতিক নদীর পানি বণ্টনের ন্যায্য হিস্যা আমাদের পেতে হবে। ‘

সাধারণ ছাত্ররা সমাবেশ শেষে মিছিল নিয়ে ভিসি চত্বর ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে এসে কর্মসূচি শেষ করেন। এসময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগান দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ভারতের বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদ জানিয়ে পানির ন্যায্য হিস্যা দাবি

আপডেট সময় : ০৭:২১:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪