বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

দেশের সব জেলা প্রশাসক পরিবর্তন হচ্ছে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৬:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
  • ৭৯০ বার পড়া হয়েছে

দেশের সব জেলা প্রশাসকদের প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে বাতিল হচ্ছে জেলা প্রশাসক নিয়োগের পুরাতন নীতিমালা। নতুন পদায়ন হবে মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতে।

সোমবার (১৯ আগস্ট) সুপিরিয়র সিলেকশন বোর্ড- এসএসবির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ছাড়া বাতিল করা হচ্ছে নতুন প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বাছাই করা ‘ফিট লিস্ট’।

নতুন জেলা প্রশাসক বাছাইয়ের ক্ষেত্রে এসএসবিকে সহযোগিতা করবে বিসিএস প্রশাসন ২৪, ২৫ ও ২৭ ব্যাচের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল ও ভূমি অধিগ্রহণ প্রকল্পের বাস্তবায়নসহ স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেন উপসচিব পদমর্যাদার মাঠ পর্যায়ের এসব কর্মকর্তা। নতুন নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন গেলো ১৮ বছরে পদোন্নতি বঞ্চিতদের বড় একটি অংশ।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় হাসিনা সরকারের। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার ও ডিসিরাও সরকারের নির্দেশে ছাত্র-জনতার আন্দোলনে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ আন্দোলনকারীদের।

বর্তমানে বিভাগীয় কমিশনার পদে ঢাকা ও খুলনার বিভাগীয় কমিশনার ১৫ ব্যাচের এবং বাকিগুলোতে ১৭তম ব্যাচের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া জেলা প্রশাসক পদে বর্তমানে বিসিএস ২৪, ২৫ ও ২৭তম ব্যাচের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। মাঠ প্রশাসনের এসব কর্মকর্তার অধীনেই অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় নির্বাচন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। নতুন সরকার দায়িত্ব নিয়েই সংস্কারকাজে হাত দিয়েছে। এরই মধ্যে বিগত সরকারের আমলে চুক্তিতে থাকা অনেক কর্মকর্তার চুক্তি বাতিল হয়েছে। প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দপ্তরে পদায়ন করা হয়েছে। শিগগিরই মাঠ প্রশাসনেও বড় ধরনের পরিবর্তন আনা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

দেশের সব জেলা প্রশাসক পরিবর্তন হচ্ছে

আপডেট সময় : ০৮:২৬:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪