শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

শেরপুরে জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিযুক্ত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫২:০১ অপরাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪
  • ৭৭৬ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার বিভাগের আওতায় সারাদেশের ন্যায় শেরপুরেও জেলা পরিষদ, উপজেলা পরিষদসমূহের চেয়ারম্যান ও পৌরসভাসমূহের মেয়রদের অপসারণ করায় ওইসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে ওই অপসারণ ও নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলা পরিষদে প্রশাসক নিযুক্ত হয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। আর শেরপুর পৌরসভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, নালিতাবাড়ী পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, নকলা পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান ও শ্রীবরদী পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসানকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে।

এছাড়া সদর উপজেলা পরিষদে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, নকলা উপজেলা পরিষদে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, নালিতাবাড়ী উপজেলা পরিষদে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, ঝিনাইগাতী উপজেলা পরিষদে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল ও শ্রীবরদী উপজেলা পরিষদে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে।

ওই অপসারণ ও প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম জানান, সারাদেশের একই আদেশ মোতাবেক শেরপুরেও দায়িত্ব গ্রহণ সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পরবর্তী কার্যক্রম শুরু করবেন নবনিযুক্ত প্রশাসকরা।

উল্লেখ্য, প্রজ্ঞাপনে সারাদেশে মোট ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়। এর মধ্যে ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৩২৩টি পৌরসভার মেয়র ও ৪৯৩টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিযুক্ত

আপডেট সময় : ০৬:৫২:০১ অপরাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪